বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

আবারো সাদ হারিরিকে সৌদির তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

গত ৩ নভেম্বর সৌদি আরব সফরে থাকাকালীন স্থানীয় একটি টেলিভিশনে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগের ঘোষণা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছিল। এরপর তিনি ফ্রান্স হয়ে নিজ দেশে ফিরেছেন। গত সোমবার আবার লেবাননে সৌদি আরবের রাষ্ট্রদূত ফের বাদশাহ সালমানের আমন্ত্রণ জানিয়েছেন সাদ হারিরিকে। খবর মিডিল ইস্ট মনিটর-এর।

সাদ হারিরি বলেছেন, সুবিধাজনক সময়ে যথাশীঘ্র তিনি সৌদি আরব সফরে যাবেন। এর আগে সৌদি আরবে তাকে অন্তরীণ করে রাখার অভিযোগও তুলেছিল লেবানন। রিয়াদ তা অস্বীকার করে এবং ফ্রান্সের হস্তক্ষেপে হারিরি তার দেশে ফিরে পদত্যাগের ঘোষণা বাতিল করে দেন।

প্রসঙ্গত,  ২০১২ সালে লেবানন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দ্বন্দ্ব থেকে নিজেকে সরিয়ে রাখার ঘোষণা দেয়। বিশেষ করে সিরিয়া যুদ্ধে দেশটি কোনো পক্ষকেই সমর্থন দেয়নি। তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে হিজবুল্লাহ সহস্রাধিক যোদ্ধা পাঠিয়েছে। সূত্র : মিডিল ইস্ট মনিটর।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ