বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

ইসরায়েলি নীতির প্রতিবাদে জেরুসালেমে যিশুর সমাধি বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের খ্রিস্টান নেতারা জেরুসালেমে যিশু খ্রিস্টের সমাধিস্থল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন । ইসরায়েলি নীতির প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গতকাল রবিবার এক বিবৃতিতে সেখানকার চার্চ নেতারা এই ঘোষণা দেন। রোমান ক্যাথলিক, আমেরিকান ও গ্রিক অর্থডক্স চার্চের নেতারা এই বিবৃতি স্বাক্ষর করেন।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল এই পবিত্র স্থানটির মর্যাদা ‘নজিরবিহীনভাবে’ নষ্ট করছে। স্থানটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থানগুলোর অন্যতম। চার্চটিকে যিশুখ্রিস্টের ক্রুশারোহণ ও সমাধিস্থল হিসেবে বিশ্বাস করা হয়। এটা খ্রিস্টানদের কাছে অন্যতম তীর্থস্থানও।

সম্প্রতি ইসরায়েলের পার্লামেন্টে পাস হওয়া বিলে ইসরায়েল রাষ্ট্রকে ওই চার্চের সম্পত্তি বেসরকারি কোম্পানির কাছে ইজারা দেওয়ার ক্ষমতা প্রদান করা হয়েছে।

বিষয়টি উল্লেখ করে নেতারা বলেন, ‘এই বৈষম্যমূলক ও বর্ণবাদী বিলের মাধ্যমে চার্চ ও খ্রিস্টানদের বিরুদ্ধে অবমাননা চরমে পৌঁছেছে। বিলটিতে শুধু খ্রিস্টান সম্প্রদায়ের সম্পত্তিকে টার্গেট করা হয়েছে।’

সূত্র: আল জাজিরা/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ