মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

বাংলার দুই বুজুর্গ আমাদের এতিম করে গেলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. মুশতাক আহমদ
আলেম, লেখক ও গবেষক

২৩ ফ্রেবরুয়ারি পবিত্র জুমআর দিন বিকেলের সময়টা অশ্রুসজল সাদমা নিয়ে অতিবাহিত করলাম। আমার পরম প্রিয় দুই বুযর্গ আমাদের ছেড়ে চলে গেলেন কবরের দেশে। আর ফিরবেন না কোন দিন।

আল্লাহ এই মেহমানদ্বয়কে কবুল ফরমাও। জান্নাতের সুউচ্চ মাকামে তাঁদের চির আতিথ্যের আয়োজন করে দাও। আমীন।

তাঁদের একজন হচ্ছেন আমারই সম্মানিত মরহুম দাদাপীর, খলীফায়ে হযরত থানবী, আমীরে শরীঅত হযরত হাফেজ্জী হুজুর র. এর বড় ছাহিবযাদা, ওলী ইবনে ওলী, মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ।

যার আল্লাহু আকবার ধ্বনি এক সময় ঢাকার মাটি ও মানুষের হৃদয়কে আন্দোলিত করে তুলত; যিনি ছিলেন সরল ও মুখলিস জীবনের এক জীবন্ত প্রতিচ্ছবি।

অপর জন হচ্ছেন বাংলার সিংহ পুরুষ, জাগ্রত রাহবারে সিয়াসত, মরহুম মাওলানা শামসুদ্দীন কাসেমী রহ. এর যোগ্য জানেশীন, হযরত মাওলানা মোস্তফা আযাদ।

যিনি বুযর্গ ছিলেন, নির্মোহ ছিলেন, অনেক বড় বড় কাজ করতেন কিন্তু নিজকে রাখতেন পর্দার সম্পূর্ণ আড়ালে। ঠিক হযরত নানূতবীর আখলাক।

আয় আল্লাহ! তাঁকে গারীকে রাহমাত ফরমাও। আমীন।

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে বরেণ্য দুই আলেমের বিদায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ