সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হবিগঞ্জে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ৭১ সদস্যের কমিটি গঠন সুদের টাকা দিয়ে মাদ্রাসার কার্পেট কেনা যাবে কি? তাজা ও ভালো ফুলকপি চিনবেন যেভাবে ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট ঠেকাতে দ্রুত আইন হচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী  সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ

নয়াপল্টন থেকে বিএনপি নেতা আলাল আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে বিএনপি মহাসচিবের ব্রিফিং শেষে কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের পাশ থেকে টেনে হিঁচড়ে একটি সিএনজিতে করে নিয়ে যায় পুলিশ।

এসময় পুলিশের হাত থেকে রক্ষা করতে গেলে আরো পাঁচ-ছয়জনকে আটক করা হয় বলে জানিয়েছে দলটি।

পল্টন থানার পরিদর্শক (অপারেশন) সিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেই আলালকে আটক করা হয়েছে।

কী কারণে বা কোন অভিযোগে বিএনপির এই নেতাকে আটক করা হয়েছে সে সম্পর্কে পরে জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।

আটকের সময় আলাল ডিবি পুলিশদের বলেন, আমাকে কেন আটক করছেন। আমি তো আদালত থেকে জামিনে আছি। তারপরও পুলিশ তাকে আটক করে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এর আগে আজ সকালে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির পূর্ব ঘোষিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। জলকামান থেকে পানি নিক্ষেপ, লাঠিচার্য ও ধর পাকড়ের কারণে কর্মসূচিতে দাঁড়াতেই পারেননি বিএনপির নেতাকর্মীরা। সকাল থেকে অন্তত ৩০ জন নেতাকর্মী আটক হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ