বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ব্যক্তিগত বিরোধে ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যক্তিগত বিবাদের জের ধরে ঢাকা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপরে সংঘর্ষে আহত হয়েছে কলেজ শাখা ছাত্রলীগের জ্যেষ্ঠ ‍যুগ্ম-আহ্বায়ক আইয়ুব আলী।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

সূত্র জানায়, চার দিন আগে ঢাকা কলেজে অধ্যয়নরত রাজবাড়ী জেলার কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে মাদারীপুর জেলার কয়েকজন শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল মঙ্গলবার রাতে দুইপক্ষ মুখোমুখি অবস্থান নেয়।

পরে কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এস এম জোহা, এইচ এম আকমাল হোসাইন ও ফুয়াদ হাসানের নেতৃত্বে মাদারীপুরের নেতাকর্মীরা রড, লাঠি নিয়ে রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের ওপর হামলা করেন। দুই পক্ষের মারামারি থামাতে গেলে কলেজ ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আইয়ুব আলীর ওপর হামলা করা হয়।

আহত আইয়ুব আলী বলেন, ‘উভয়ের মধ্যে মারামারি ঘটনাটি শুনে আমি ঘটনাস্থলে আসি। পরে সিনিয়র হিসেবে বিষয়টি সমাধান করতে গেলে, তারা আমাকে ‍ক্যাম্পাসের পুকুরপাড়ে নিয়ে ঘিরে ধরে।

এরপর রড, লাঠি দিয়ে আমাকে মেরে রক্তাক্ত করে। পরে রাজবাড়ীর নেতাকর্মীরা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’

বিষয়টি জানতে কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক এস এম জোহা, এইচ এম আকমাল হোসাইন ও ফুয়াদ হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ