বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সরকার আবারও প্রহসনের নির্বাচনের পাঁয়তারা করছে: ইমতিয়াজ আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, বর্তমান সরকার অতিতের মতো একটি ভোটবিহীন নির্বাচন করতে চায়। এবং ভোটবিহীন নির্বাচন করে আবারো ক্ষমতায় আসতে চায়।

সরকার মানুষের ভোটের অধিকার হরণ করেছে উল্লেখ্য করে মাওলানা ইমতিয়াজ আলাম বলেন, দুর্নীতি-দুঃশাসন ঢাকতে সরকার ক্ষমতায় আসতে মরিয়া হয়ে গেছে। এজন্য তারা ভোটবিহীন একটি প্রহসনের নির্বাচনের পাঁয়তারা করছে।

গতকাল ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে পুরান ঢাকার বংশালস্থ ওয়ান স্টার হোটেল মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সরকারি কবি নজরুল কলেজ শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবকথা বলেন।

অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সীমাহীন চাঁদাবাজী, টেন্ডারবাজী ও হল দখলের জন্য আজ সাধারণ শিক্ষার্থীরা অতিষ্ট বলে উল্লেখ্য করে তিনি বলেন, ছাত্রলীগের লাগাম টেনে না ধরলে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগকে কঠিন পরিণতি বহন করতে হবে।

তিনি রাজনৈতিক সুষ্ঠ পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়ে তিনি সরকারের প্রতি সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কলেজ বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জি এম বায়েজীদ।

তিনি তার বক্তব্যে বলেন, প্রশ্নফাঁসের মাধ্যমে আজ জাতিকে মেধাশূন্য করার পাঁয়তারা চলছে। এর মুলহোতারা ধরা-ছোঁয়ার বাহিরে রয়ে গেছে। অবিলম্বে প্রশ্নফাঁসের মত এই জঘন্য কাজের সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ আবুল হাসান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ তৈয়্যেবুর রহমান-এর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা ৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শ্রমিক নেতা আলহাজ্ব মো. আব্দুর রহমান, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধ মো. আবুল কাশেম, ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল আহাদ আমিন।

এছাড়াও ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মুক্তাদির হোসাইন মারুফ, ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ আল-আমিন সিদ্দিকী, কবি নজরুল কলেজ শাখার সহ-সভাপতি মাঈনুদ্দিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আতিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মেহেদী হাসান সহ কলেজ শাখা ও বিভিন্ন ডিপার্টমেন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চিত্রে থাকতে পারে: 7 জন ব্যক্তি, ব্যক্তিগণ বসে রয়েছেন

সম্মেলনে কবি নজরুল সরকারি কলেজের চলমান ২০১৭ সেশনের কমিটিকে বিলুপ্ত করে মুহাম্মাদ তৈয়্যেবুর রহমানকে সভাপতি, মুহাম্মাদ মেহেদী হাসানকে সহ-সভাপতি এবং মুহাম্মাদ ইমরান হোসাইনকে সাধারণ সম্পাদক করে ২০১৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ