সভাপতি, মুফতি আব্দুস সাত্তার, মহাসচিব মাওলানা মুখলিছুর রহমান কাসেমী
আওয়ার ইসলাম: ঢাকার যাত্রাবাড়ী থেকে নিয়ে সোনারগাঁয়ের মেঘনা ব্রিজ পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশের প্রায় ২৫০০ শ কওমী মাদরাসা নিয়ে গঠিত হলো ‘কওমী মাদরাসা পরিষদ’।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী’র সম্মাতিক্রমে এ পরিষদ গঠন করা হয় বলে জানা গেছে।
জানা যায়, আলেমদের একটি ঐক্যবদ্ধ প্লাটফর্ম গঠনের লক্ষে গত ২৫ জানুয়ারি জামিয়াতু ইবরাহীম সাইনবোর্ড মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা মুফতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সাইনবোর্ড উলামা নগর মাদরাসায় এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আল্লামা শাহ আহমদ শফীর নির্দেশ বাস্তবায়নের বিষয়ে সার্বিক আলোচনা হয় ইত্তেহাদুল মাদারিস, (কওমী মাদরাসা সমূহের একতা) ইত্তেফাকুল উলামা, (উলামায়ে কেরামের ঐক্যবদ্ধতা) তা'লিম তারবিয়তে তুলাবা, (কওমী মাদরাসার ছাত্রদের শিক্ষার মানোন্নয়ন) রদ্দে ফিরাকে বাতেলা, (বাতিল প্রতিরোধ) এই চারটি লক্ষ বাস্তবয়নের লক্ষে ‘কওমী মাদরসা পরিষদ’ গঠিত হয়।
একুশে বইমেলা সব বই দেখতে ও কিনতে ক্লিক করুন
১১ সদস্য বিশিষ্ট এ কমিটির আহবায়ক ছিলেন দারুল উলূম শান্তিবাগ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস মুফতি আবদুস সাত্তার, সদস্য সচিব ছিলেন ওলামানগর মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা মুখলিছুর রহমান কাসেমী।
এ এলাকার প্রায় সব আলেমের সাথে আলোচনার পর আজ ১৭ ফেব্রুয়ারি শনিবার বাদ জোহর সেই কমিটির উদ্যোগে এক সাধারণ সভা মাতুয়াইল মেডিক্যাল সংলগ্ন মুসলিমনগর জামিয়া ইমদাদিয়া মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভা থেকে ‘কওমী মাদরাসা পরিষদের’ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির প্রধান পৃষ্ঠপোষক বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।
প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন, শাইখুল হাদীস আল্লামা আশরাফ আলী। কমিটির উপদেষ্টা মন্ডলীর মধ্যে রয়েছেন, যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, সাইনবোর্ড জামিয়া আশরাফিয়া মাদরাসার শাইখুল হাদীস মুফতি আবদুল বারী, মাদানীনগর মাদরাসার মুহতামিম মাওলানা ফয়জুল্লাহ সন্দীপি, সাইনবোর্ড মাদরাসার মুহতামিম মুফতি শফিকুল ইসলাম, মেরাজনগর মাদরাসার মুহতামিম মাওলানা রশীদ আহমদ, বায়তুল আশেকীন মসজিদের খতীব মাওলানা ফজলুর রহমান।
নির্বাহী কমিটির সভাপতি হলেন, দারুল উলুম শান্তিবাগ মাদরাসার মুহ