শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার

মুসলমান অপরাধী হলে ঢাক পেটাও, শহীদ হলে লুকাও: হিন্দুগুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জম্মুর সুঁজবান সেনা ছাউনিতে সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া মুসলিম সেনা জওয়ানদের শাহাদাতে মিডিয়ার পক্ষপাতিত্ব নিয়ে লাগাতার প্রশ্ন উঠছে। এইবার এবিষয়ে কড়া প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন হিন্দু ধর্মগুরু আচার্য প্রমোদ কৃষ্ণম।

তিনি প্রশ্ন করেন, সন্ত্রাসী হামলায় কোনও মুসলিম জড়িত থাকলে মিডিয়া ২৪ ঘন্টা তা প্রচারে ব্যস্থ থাকে কেন? আর কোনও মুসলিম সেনা জওয়ান শহীদ হলে সেই মিডিয়া মৌনতার পথ অবলম্বন করে কেন?

একুশে বইমেলার সব বই দেখতে ও কিনতে ক্লিক করুন

আচার্য প্রমোদ কৃষ্ণম টুইট করে বলেন, ‘মুসলমান সন্ত্রাসী হলে ঢাক পেটাও, আর যদি হয় শহীদ সবার থেকে লুকাও।’ পাশাপাশি এবিষয়ে তিনি বিজেপিকেও কটাক্ষ করেন। অপর এক টুইটে তিনি লেখেন, ‘শাহাদাতে রাজনীতি করা বিজেপির থেকে শেখা উচিত।’

উল্লেখ্য, এর আগে মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসিও এই একই বিষয়ে সওয়াল করেছিলেন।  আসাদউদ্দিনের মন্তব্যে পালটা জবাব দিয়েছিল ভারতীয় সেনা।

সূত্র: টিডিএন; পশ্চিমবঙ্গ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ