বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মাদরাসাতুল কাউসারের ‘কেরাত ও আলোচনা মাহফিল’ বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যিয়াদ বিন সাঈদ: ঢাকাস্থ শ্যামলীতে গড়ে ওঠা ইলমে নববী শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান মাদরাসাতুল কাউসার আল ইসলামিয়া প্রতি বছরের মতই এবারও ছাত্র, উস্তাদ, অভিভাবক আর শুভানুধ্যায়ীদের সঙ্গে নিয়ে আয়োজন করতে যাচ্ছে ‘কেরাত ও আলোচনা মাহফিল’।

অশুদ্ধ ও অপসংস্কৃতির এ মহাকালে সুস্থতার সন্ধান দিতেই প্রতিষ্ঠানটি এমন আয়োজন প্রায়শ করে থাকে।

আগামী ২২ ফেব্রুয়ারি মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ মাহফিলে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য উলামায়ে কেরাম এবং সুধীজন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিবেন মাদরাসাতুল কাউসার আল-ইসলামিয়ার সিনিয়র শিক্ষক এবং প্রবীণ লেখক ও অনুবাদক হযরত মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী।

পাশাপাশি সুনির্দিষ্ট বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বিশিষ্ট মিডিয়াব্যক্তিত্ব ও শক্তিমান গদ্যশিল্পী মাওলানা শরীফ মুহাম্মদ।

অনুষ্ঠানটিতে দেশবরেণ্য কারিদের পাশাপাশি কালামুল্লাহ পাক থেকে তিলাওয়াত করবেন মাহাদুল কিরাত বাংলাদেশের পরিচালক ও আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইকরা) এর সহ-সভাপতি শায়খ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।

বাদ মাগরীব অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হবার পর বাদ ইশা আয়োজিত হবে এক জমকালো হামদ-নাত মাহফিলের। এতে অংশ নিবেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের বরেণ্য শিল্পীগণ।

পুরো অনুষ্ঠানটির সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন মাদরাসাতুল কাউসার আল-ইসলামিয়ার মুহতামিম মাওলানা সাঈদুর রহমান।

বহু প্রতীক্ষিত ‘কেরাত ও আলোচনা মাহফিল’ ২০১৮ এর সফলতা চেয়ে অনুষ্ঠানটিতে সর্বশ্রেণির মানুষের উপস্থিতি কামনা করছেন মাহফিলটির বাস্তবায়ন কমিটি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ