শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা হজের মিকাত আল-জুহফায় মিলল ১৭০০-এর বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘বিদ্যুৎখাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপর চাপানো যাবে না’ স্মৃতির ফ্রেমে আল্লামা সুলতান যওক নদভী রহ. ‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

দীর্ঘ দিন পর ঢাকায় আল্লামা আহমদ শফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: আজ রোববার বেলা ১টার দিকে ঢাকায় এসে পৌঁছেছেন হেফাজতের ইসলামের আমির, হাটহাজারী মাদরাসার মহা পরিচালক ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী।

১২ ফেব্রুয়ারি সোমবার বেফাকের কাউন্সিল উপলক্ষ্যে দীর্ঘদিন পর তিনি ঢাকায় এসছেন বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন বেফাকের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

আল্লামা আহমদ শফী গত বছর জুন মাসে সর্বশেষ চিকিৎসার জন্য ঢাকায় এসেছিলেন। রাজধানীর গেণ্ডারিয়ায় আজগর আলী  হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন দীর্ঘদিন।

জানা গেছে, আগামী কাল সোমবার ঢাকার জামিয়া ইমদাদিয়া ফরিদাবাদে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এখানে সারা দেশ থেকে হাজারও মাদরাসা শিক্ষক, উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

কাউন্সিলে সভাপতিত্ব করবেন বেফাকের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী।

 

আজ বিকেলে আজগর আলাী হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর আল্লামা শফির ফরিদাবাদ মাদরাসায় যাওয়ার কথা রয়েছে।

এদিকে  বেফাক চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর আগমণকে ঘিরে ফরিবাদ মাদরাসায় ছাত্র শিক্ষকদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। রাতে দাওরায়ে হাদিসের ছাত্রদেরকে বুখারীর দরস দিতে পারেন বলে আশা করা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ