বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ট্রান্সমিটার বিস্ফোরণে ৫ মাদরাসা শিক্ষার্থী দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বংশালের আলুবাজারে অবস্থিত ট্রান্সমিটার বিস্ফোরণে পাঁচ ছাত্র দগ্ধ হয়েছে। তারা মুহাম্মদীয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলো-আশিক (৭), মুসতাকিন (৮), আব্দুর রহমান (৮), জাবেদ (৭) ও সালমান (৭)।

মাদরাসার শিক্ষক নজরুল ইসলাম বলেন, মাদরাসার ছাত্ররা নাশতা করে তৃতীয় তলায় পড়াশোনার প্রস্তুতি নিচ্ছিলো। এসময় ট্রান্সমিটার বিস্ফোরিত হলে সেই আগুনে পাঁচ ছাত্রের হাত ও মুখের আংশিক অংশ পুড়ে যায়। এ ঘটনায় সাজ্জাদ নামে আরেক ছাত্র পড়ে গিয়ে আহত হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, দগ্ধদের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে। তাদের শরীরের আংশিক অংশ পুড়েছে। কারোর অবস্থাই আশঙ্কাজনক নয়।

রাজধানীর পল্টনে ২০ তলা ভবনে আগুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ