শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা হজের মিকাত আল-জুহফায় মিলল ১৭০০-এর বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘বিদ্যুৎখাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপর চাপানো যাবে না’ স্মৃতির ফ্রেমে আল্লামা সুলতান যওক নদভী রহ. ‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলকে আটক করেছে পুলিশ। আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ফলে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার রাজধানীর মালিবাগ থেকে এ বিএনপি নেতাকে আটক করা হয় বলে জানিয়েছে তার পরিবার।

তাদের দাবি, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোহেলকে আটক করেছে।

ছাত্রদলের সাবেক সভাপতি সোহেলের বিরুদ্ধে ১৪৩টি মামলা রয়েছে। তবে এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।

আগামী ৬-৮ ফেব্রুয়ারি হিজামার সুন্নাহ ডেট

আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় হবে।

এ রায়কে ঘিরে আন্দোলন গড়ে তুলতে সক্রিয় ছিলেন সোহেল। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছিলেন যেসব বিএনপি নেতা আন্দোলনে মাঠে নামবেন না তাদের তিনি চুড়ি পরিয়ে দেবেন।

আইএসের তথ্যমন্ত্রী তুরস্কে আটক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ