শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ফিলিস্তিনি শিশুদের বেঁচে থাকার আকুতি: গাজা রক্ষা করতে এগিয়ে এসো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আন্তর্জাতিক ডেস্ক

গত ১১ বছরব্যাপী ইসরায়েলি অবরোধের কারণে সৃষ্ট অর্থনৈতিক ও মানবিক বিপর্যয় থেকে ছিটমহল সংরক্ষণের জন্য আন্তর্জাতিকভাবে চেষ্টা করার আকুতি নিয়ে ফিলিস্তিনের গাজা শহরে রাস্তায় নেমে আসে হাজার হাজার শিশু। সোমবার রাস্তায় ফেস্টুন হাতে শিশুদের আকুতি ঝরে পড়ে ‘গাজা রক্ষা কর’

গাজার কেন্দ্রীয় স্কয়ারে শিশুরা জড়ো হয়। বছরের পর বছর ধরে চলে আসা সহিংসতায় বিধ্বস্ত তারা।এই ধ্বংসস্তুপের বেঁচে থাকার জন্য লড়ে যাচ্ছে এই শিশুরা। বিশ্ববাসিকে আহ্বান জানাচ্ছে ফিলিস্তিনের এই অবক্ষয় রোধ করতে।

গাজা রক্ষা করার জন্য স্থানীয় ও বৈশ্বিক শক্তিকে দ্রুত কাজ করার আহ্বান জানায় তারা। যাতে এই শিশুদের একটি সুন্দর জীবন নিশ্চিত করা যায়। তাদেরও তো অধিকার আছে ভালো ভাবে বাঁচার। হাসার, আনন্দ করার।

এই শিশু সমাবেশের মাধ্যমে গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের নিন্দা জানানো হয়। জাতিসংঘের দ্রুত হস্তক্ষেপ কামনা করে তারা। শুধুমাত্র সুন্দর একটি জীবন ধারণের ক্ষীণ আশায়।

সূত্র: দ্য মিডলিস্ট মনিটর

/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ