রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

এবার বাণিজ্যমেলায় বিক্রি হয়েছে ৮৭ কোটি টাকার পণ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার বাণিজ্যমেলায় ২০ মিলিয়ন ডলারের (প্রায় ১৬৫ কোটি ৯৬ লাখ টাকা) রপ্তানি আদেশ এসেছে। যা আগের বছরের তুলনায় এবার ৮ দশমিক ৭১ মিলিয়ন ডলার বেশি।

এবছর মেলায় বিক্রি হয়েছে প্রায় ৮৭ কোটি ৮৩ লাখ টাকার পণ্য। গত বছর রপ্তানি আদেশ ছিল ১৭ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৪৩ কোটি ৪৪ লাখ টাকা)।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসুর সভাপতিত্বে মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী এমপি, এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, এ বছর রাজনৈতিক অস্থিরতা না থাকায় বাণিজ্য মেলা সফল ও সার্থক হয়েছে। রাজধানীর পূর্বাচলে ২০ একর থেকে উন্নীত করে ৩৫ একর আয়তনের জায়গায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি চলছে। ২০২০ সালের মধ্যে মেলা সেখানে স্থানান্তর করা হবে।

প্রতিবারের মতো এবারের মেলায় সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়নের মধ্যে ৪৪ প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এদের মধ্যে প্যাভিলিয়ন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে আকিজ সিরামিক লিমিটেড, দ্বিতীয় পুরস্কার পেয়েছে যৌথভাবে মিনিস্টার, ওয়ালটন ও আখতার ফার্নিচার লিমিটেড। তৃতীয় পুরস্কার পেয়েছে যৌথভাবে আবুল খায়ের মিল্ক প্রডাক্টস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও নাদিয়া ফার্নিচার লিমিটেড।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ