শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

অভিভাবকের অনুমতি ছাড়া বিদ্যালয় থেকে বের হতে পারবে সৌদি মেয়েরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের প্রসিদ্ধ শহর তায়েফের বিশ্ববিদ্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়তে মেয়ে শিক্ষার্থীদের পিতা-মাতা বা অভিভাবকের অনুমতির প্রয়োজন নেই।

তায়েফ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল টুইটার একাউন্টে এই বিষয়ে ব্যাখ্যা করা হয়, সিদ্ধান্তটি রাজকীয় ডিক্রি নং৩৩৩২৩-এর ফলে দেয়া হয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে তাদের অভিভাবকের সম্মতি ছাড়াই মেয়েদেরকে বিদ্যালয় থেকে বের হতে অনুমতি দেয়ার নির্দেশ দেয়া হয় সরকার।
বিশ্ববিদ্যালয়ের প্রশানের বিবৃতিতে জানা যায়, এর আগে এই ধরনের নিয়ম সরকার থেকে আসে নি। বিদ্যালয়ের ছাত্রিদের আন্দোলনের কারণে সরকার এই আইন করতে বাধ্য হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেক্টর বলেন, এই নীতিমালা ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

সৌদি আইনজীবী নুজুদ আল-কাসেম আরব নিউজকে বলেছেন, ‘আমি মনে করি এই সিদ্ধান্তটি একটি সাহসী পদক্ষেপ, ছাত্রদের মধ্যে আস্থা, স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতার প্রভাব ফেলবে বলে আশা করা যায়। এই আইন তাদের জীবনকে সহজতর করবে। তারা সহজেই তাদের অন্যান্য কর্তব্য পালন করতে সক্ষম হবে।’

তবে, অনেকেই টুইটার এ্যাকউন্টে এই সিদ্ধান্তকে ভালো চোখে দেখছেন না বলে বিভিন্ন মন্তব্য প্রকাশ করেছে।

সূত্র: আরব নিউজ/এইটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ