বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ

হবিগঞ্জে কৃষক হত্যা মামলায় ১০ জনের ফাঁসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  হবিগঞ্জে কৃষক আব্দুর রাজ্জাক হত্যা মামলায় ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল আহাদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাফরোজা পারভীন এ রায় দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০১ সালের ২৯শে অক্টোবর বানিয়াচং উপজেলার বাকজুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আব্দুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

ঐদিনই ২৭ জনকে আসামি কোরে বানিয়াচং থানায় মামলা করে নিহতের ছেলে হারুন মিয়া। দীর্ঘ বিচারক কার্যক্রম শেষে আদালত আজ ১০ জনের মৃত্যুদণ্ডাদেশ দেন। ২৭ জনের মধ্যে ৩ আসামির মৃত্যু হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ