বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

এসএসসি পরীক্ষায় ইতিবাচক পরিবেশ সৃষ্টির নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষামন্ত্রণালয়ের পক্ষ থেকে নকলমুক্ত  ও সুষ্ঠুভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানে ইতিবাচক পরিবেশ তৈরি করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিবাচক পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট সব ধরনের সহযোগগিতা দিতে বলা হয়েছে অধিদফতরের মাঠ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীকে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত আদেশে জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নির্দেশনায় বলা হয়, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে অধিদফতরের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ