শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

‘আমরা আগামী নির্বাচনে অংশ নেব না এ কথা একবারও বলিনি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন করে আসছি। আমরা আগামী নির্বাচনে অংশ নেব না এ কথা একবারও বলিনি।’ তিনি বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সব মেশিনারিজ থাকে সরকারের হাতে। এজন্য আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছি।’

সোমবার রাতে বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্টের একটি টক শোতে অংশ নিযে ফখরুল এসব কথা বলেন। খালেদ মহিউদ্দিনের সঞ্চালনায় ‘আজকের বাংলাদেশ’ অনুষ্ঠানে একমাত্র অতিথি ছিলেন ফখরুল।
খালেদা জিয়ার রায়ের পর বিএনপি কী করবে এ প্রসঙ্গে মহাসচিব বলেন, ‘এখন বলবো না। রায় এখনো দেয়া হয়নি। আইনজীবীরা বলছেন, এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দেয়ার সুযোগ নেই।’

খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলার কোনো ভিত্তি নেই দাবি করে ফখরুল বলেন, ‘এই ট্রাস্টের সঙ্গে খালেদা জিয়া কোনোভাবেই জড়িত নন। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে তাকে এই মামলায় জড়ানো হয়েছে। এই মামলার প্রথম তদন্ত কর্মকর্তা কোনো দুর্নীতি পাননি। পরে নতুন তদন্ত কর্মকর্তা দিয়ে অভিযোগ দাঁড় করানো হয়েছে।’

এ সময় ফখরুল জানান, ট্রাস্টের কোনো টাকা খরচ হয়নি। তখন যে টাকা এসেছে তা এখন তিন গুণ হয়েছে এবং ব্যাংকে জমা আছে। এছাড়া দুদক এই মামলা করতে পারে কি না এটা নিয়েও প্রশ্ন তুলেন বিএনপি মহাসচিব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ