বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ছহিফাগঞ্জ এস ডি মাদরাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্দেশ অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় চলমান স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের ধারাবহিক প্রক্রিয়ায় সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথে ছহিফাগঞ্জ এস.ডি মাদরাসায় নির্বাচন সম্পন্ন হয়েছে।

গতকাল ২৯ জানুয়ারি সোমবার উপজেলায় ২নং খাজাঞ্চী ইউনিয়নের ছহিফাগঞ্জ এস.ডি মাদরাসায় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়।

ভোট গ্রহণ শেষে বেলা ২ টার পর শুরু হয় ভোট গণনা। মাদরাসার ছাত্র-ছাত্রীরা অত্যন্ত সুশৃংঙ্খল ভাবে লাইনে দাঁড়িয়ে তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করে।

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ৪৫০ জন ছাত্র-ছাত্রী তাদের পছন্দ মত প্রার্থীদেরকে ভোট দেয়। মাদরাসার মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। এর মধ্যে ৫ জন ছাত্র ও ৩ জন ছাত্রী বিজয়ী হয়েছে।

বিজয়ীরা হলেন- ষষ্ঠ শ্রেণির ছাত্রী রেজওয়ানা বেগম, ৭ম শ্রেণির ছাত্রী ইমা বেগম ও ছাত্র মো. রবিন চৌধুরী, ৮ম শ্রেণির ছাত্রী হেলেনা বেগম ও ছাত্র আব্দুস ছাত্তার, ৯ম শ্রেণির ছাত্র নাঈম আহমদ, ১০ম শ্রেণির ছাত্র গিলমান আহমদ ও আশিকুর রহমান।

ভোট কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ১০ম শ্রেণির ছাত্র মিফতাহুল আজিজ, সহকারী কমিশনার ৯ম শ্রেণির ছাত্র মুনতাসির মাহবুব ও ৮ম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার সুমা, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে ১০ম শ্রেণির ছাত্র তাজুল আমিন ও ৯ম শ্রেণি সাইফুর রহমান। পুলিং অফিসারের দায়িত্ব পালন করে ৮ম শ্রেণির ছাত্র আবু তাহের চৌধুরী ও ইফতেখার হোসেন মান্না।

নির্বাচনের ব্যাপারে মাদরাসার সুপার মাওলানা আব্দুর রউফ বলেন, এ ধরণের নির্বাচন ছাত্র-ছাত্রীদেরকে নির্বাচন বিষয়ে জ্ঞান অর্জনে সহযোগিতা করছে।

তিনি আরো বলেন, মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধ তৈরী হবে। পাশাপাশি স্টুডেন্ট কেবিনেটে নির্বাচিত শিক্ষার্থী মাদরাসার পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে ভূমিকা রাখবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ