শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

মুসলিম পুরুষদের জেলে পাঠাতেই তিন তালাক বিল : আসাদুদ্দিন ওয়েইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

অল ইন্ডিয়া মুসলিম ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) সভাপতির আসাদুদ্দিন ওয়েইসি বলেন, তিন তালাক বিল মুসলিম পুরুষদের জেলে পাঠানোর হাতিয়ার। আইন করে সামাজিক সমস্যার সমাধান করা যায় না।

এখানে ‘তাহাফুজ-ই-শরিয়ত’ (সেভ শরিয়া) শীর্ষক জনসভায় তিনি সওয়াল করেন, পণপ্রথা ও মহিলাদের বিরুদ্ধে অন্যান্য অপরাধ রুখতে সুনির্দিষ্ট আইন চালু করা হয়েছে, তা সত্ত্বেও মেয়েদের বিরুদ্ধে অন্যায়, অবিচার চলছেই, পণপ্রথার জন্য বধূহত্যাও হয়ে চলেছে।

তিনি বলেন,   ২০০৫ থেকে ২০১৫-র মধ্যে ভারতে ৮০ হাজারের বেশি মহিলা পণপ্রথার বলি হয়েছেন। পণ দিতে না পেরে রোজ ২২ জন করে মহিলার মৃত্যু হয়। নির্ভয়াকাণ্ড ঘটে যাওয়ার পরও ধর্ষণের সংখ্যা বাড়ছে। সুতরাং আইন করে সমস্যা দূর করা যায় না।

এ প্রসঙ্গে  তিনি  আইন হলে তিন তালাক বন্ধ হবে কিনা জানতে চেয়ে বলেন,  তিন তালাক বিলকে সংখ্যালঘুদের বিরুদ্ধে চক্রান্ত বলে দাবি করে ওয়েইসি বলেন, এর উদ্দেশ্য হল, মুসলিম মেয়েদের রাস্তায় নামিয়ে দেওয়া আর পুরুষদের জেলে পাঠানো।

মুসলিম মৌলবিদের সঙ্গে পরামর্শ না করেই কেন্দ্রের বিজেপি-এনডিএ সরকার সংসদের মাধ্যমে তিন তালাক বিলটি পাশ করানোর চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত, মুসলিম মহিলা (বিবাহ সংক্রান্ত অধিকার রক্ষা) বিল, ২০১৭ লোকসভায় গৃহীত হলেও সেটি রাজ্যসভার অনুমোদন পায়নি, কেননা সেখানে বিরোধীরা এককাট্টা হয়ে দাবি করে, বিস্তারিত খতিয়ে দেখতে সিলেক্ট কমিটিতে পাঠাতে হবে বিলটি। বিলে তিন তালাককে অপরাধের স্বীকৃতি দিয়ে যে স্বামী স্ত্রীকে এভাবে ডিভোর্স দেবে, তাকে তিন বছর কারাবাসের সাজা দেওয়ার বিধি রাখা হয়েছে। এবিপি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ