বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ

সমর্থন বন্ধ না করলে সংঘাতের জন্য প্রস্তুত হোন: আমেরিকাকে তুরস্কের হুশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের সরকার আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে বলেছে, “সিরিয়ার কুর্দি গেরিলা পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র প্রতি সমর্থন বন্ধ করুন তা নাহলে সিরিয়ার মাটিতে তুর্কি সেনাদের সঙ্গে সংঘাতের জন্য প্রস্তুত হোন।” বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

তুরস্কের উপ প্রধানমন্ত্রী বাকির বোজদাগ গতকাল (বৃহস্পতিবার) বলেন, “যারা সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করবে তারা এই অভিযানে তুর্কি সেনাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।”

বাকির বোজদাগ আরো বলেন, “আমেরিকার উচিত তাদের সেনাদের বিষয়ে নতুন করে পর্যালোচনা করা এবং তুরস্কের সঙ্গে সংঘাত এড়াতে সন্ত্রাসীদের প্রতি সমর্থন বন্ধ করা।”

গত বুধবার এক টেলিফোন সংলাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে সতর্ক করে বলেছেন, সিরিয়া অভিযানে দু দেশের মধ্যে সংঘাতের ঝুঁকি তৈরি করে এমন সব রকমের পদক্ষেপ এড়িয়ে চলুন। এর একদিন পর তুর্কি উপ প্রধানমন্ত্রী আমেরিকাকে সতর্ক করলেন।

টেলিফোন সংলাপে ট্রাম্পকে এরদোগান বলেছিলেন, তুর্কি সেনারা সন্ত্রাসী সংগঠন থেকে মুক্তি পাওয়ার জন্য এবং নিজের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য সিরিয়ায় অভিযান চালাচ্ছে।

সূত্র: পার্সটুডে