শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ইজতেমার দিনগুলোতে ময়দানেই থাকবেন আল্লামা আহমাদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

আজ (শুক্রবার) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে হাটহাজারীর চারিয়া গ্রামের বৃহৎ মাঠে চট্টগ্রাম জেলার আঞ্চলিক ইজতেমা।

ইজতেমায় উপস্থিত হয়েছেন বিদেশি মেহমানসহ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান।

কাকরাইলের শীর্ষ মুরব্বি মাওলানা যোবায়ের ইজতেমায় সার্বিক পরিচালনায় রয়েছেন।

এদিকে গত বছরের ন্যায় এবছরও চট্টগ্রাম জেলা ইজতেমায় অংশ নিয়েছেন আমিরে হেফাজত শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী।

ইজতেমার মাঠে অবস্থিত উলামা টেন্টে আমিরে হেফাজত আল্লামা শাহ আহমাদ শফী এর অবস্থানের জন্য বিশেষ কামরা বানিয়েছেন ইজতেমা কর্তৃপক্ষ।

আল্লামা আহমাদ শফী ছাড়াও হাটহাজারী মাদরাসার সহকারী মহাপরিচালক আল্লামা জুনাইদ বাবুনাগরী, মুফতীয়ে আযম আল্লামা আব্দুস সালাম চাটগামী, মুফতী নুর আহমাদ, মাওলান নোমান ফয়জী, মুফতী কিফায়তুল্লাহসহ চট্টগ্রামের শীর্ষ আলেমদের অংশগ্রহণের বিষয়ে জানা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ