বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ

ব্যাংকক এয়ারপোর্টে পায়ের নিচে বাংলাদেশের পতাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বাংলাদেশের পতাকার ডিজাইনে পায়ের পাপস বানিয়ে সমালোচনার মুখে পড়েছে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’। ব্যাংকক এয়ারপোর্টে এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়।

বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা শাহনেওয়াজ কাকলী বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ বিমান দেশ ও জাতির সম্মানকে উজ্জ্বল করেছে বিদেশের মাটিতে! ব্যাংকক এয়ারপোর্ট ঘটনাস্থল। সেখানে বিমান এয়ারলাইন্সের পাপস ছাড়া অন্য কোনো দেশের পাপসের প্রয়োজন হয়নি। এর দায়ভার কার? সুহৃদরা কি একটু আওয়াজ দেবেন। কারা এগুলো পারিয়ে চলাচল করেন ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন। ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’।

শাহনেওয়াজ কাকলী গনমাধ্যমকে বলেন, ‘আমি বিমান বাংলাদেশের যাত্রী ছিলাম না বলে আনন্দিত, এই জন্য যে ওই পাপসে দাঁড়িয়ে আমাকে ইমিগ্রেশন করতে হত। কিন্তু প্রশ্ন, আমি কি সেখানে দাঁড়াতাম? নিশ্চয় না বরং আমি বিমান বাংলাদেশের যাত্রী ছিলাম না বলে দুঃখিত ছিলাম।’

তিনি আরো বলেন, ‘যদি যাত্রী হতাম তাহলে নিজ হাতে সেই পাপসটা তুলে ফেলার অধিকার রাখতাম। শুধু লজ্জা আর অপমান মাথায় নিয়ে দেশে ফিরে আসতে হলো।’
এর আগে গত ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে শিক্ষামন্ত্রীর একটি অনুষ্ঠানে জাতীয় পতাকার আদলে কেক বানানো হয়।

পরে শিক্ষামন্ত্রী বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ হন এবং কেক না কেটে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই চাটুকার কর্মকর্তাদের নিয়ে সমালোচনার ঝড় উঠে। আরটিভি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ