শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

পূর্ব বায়তুল মুকাদ্দাসকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে সমর্থন দিল ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম :  ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ২৮ জাতির ইউরোপীয় ইউনিয়ন আশ্বস্ত করেছে যে, পূর্ব বায়তুল মুকাদ্দাসকে তারা ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে সমর্থন দেবে। খবর পার্সটুডে-এর।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সোমবার মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে ইইউ জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি এ সমর্থন ব্যক্ত করেন। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে নাকচ করেন। গত ৬ ডিসেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন।

এ সম্পর্কে মোগেরিনি তার ভাষায় বলেন, “ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এ নিশ্চিত প্রতিশ্রুতির বিষয়ে আবারো আশ্বস্ত করতে চাই যে, দুই রাষ্টভিত্তিক সমাধানের প্রতি ইইউ’র সমর্থন রয়েছে এবং বায়তুল মুকাদ্দাস হবে দুই রাষ্ট্রের রাজধানী।”

ট্রাম্পের স্বীকৃতি প্রসঙ্গে মোগেরিনি বলেন, এ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের জ্ঞানের পরিচয় দেয়া উচিত এবং সেভাবে কাজ করা দরকার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ