শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা

একাধিক বিয়ে না করে এক স্ত্রী নিয়েই সন্তুষ্ট থাকুন : আয়েজ করনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব

সৌদি আরবের বিশিষ্ট দাঈ ড. আয়েজ আল-কারনী বহুবিবাহের মানসিকতা ত্যাগ করে এক স্ত্রী নিয়ে সন্তুষ্ট থাকার পরামর্শ দিয়েছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, যারা একাধিক বিয়ে করেন তারা সাধারণত স্ত্রীদের হক আদায় করতে পারেন না।

এমবিসি (মিডল ইস্ট ব্রডকাস্টিং সেন্টার) এর ট্রেন্ড সৌদির এক প্রোগ্রামে আল-কারনী বলেন, “আমি মানুষকে এক স্ত্রী নিয়ে সন্তুষ্ট থাকার পরামর্শ দেব। একজন নিয়ে সন্তুষ্ট থাকলে আল্লাহ তাদের সাহায্য করবেন।”

এর আগে মিস্টার কারনী একাধিক বিবাহে অনুৎসাহিত করে তার টুইটার পেইজে একটি কবিতা প্রকাশ করেছিলেন।

«عليك بزوجة تكفي ووحّدْ، ولا تصغي لأقوال المعدّدْ، فمن عرف التعدّد ذاق مرّاً، ونام من البلا في كل مسجدْ، وصار من الهموم رفيق سقمٌ بوجه مثل وجه الذيب أربدْ».

যার অর্থ হলো, আপনার উচিত একজন স্ত্রী রাখা। বহুবিবাহের প্রবক্তাদের কথায় কান না দেয়া। যে একবার একাধিক বিয়ে করেছে সে তিক্ততা আস্বাদন করেছে। শহরের মসজিদগুলোতে তাকে ঘুমাতে হয়েছে। নেকড়ের ধূসর বর্ণের চেহারার মতো বিষণ্নতা তার নিত্য সঙ্গী হয়ে গেছে।

সূত্র: সিরিয়ান মিরর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ