শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

যত বেশি সম্ভব মুসলিম হত্যা করতে চেয়েছি: ড্যারেন অসবোর্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লন্ডনে মসজিদের কাছে মানুষের ওপর ভ্যান চালিয়ে দেয়ার অভিযোগে আদালতে স্বীকারোক্তি দিয়েছে হামলাকারী ড্যারেন অসবোর্ন।

আদালতে দেয়া জবানবন্দিতে অসবোর্ন বলেছেন, তিনি যত বেশি সংখ্যায় সম্ভব মুসলমানদের হত্যা করতে চেয়েছিলেন। খবর বিবিসি।

গত বছর উত্তর লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকায় একটি মসজিদের কাছে মুসল্লিদের ওপর চলন্ত ভ্যান উঠিয়ে দিয়ে হামলা করেন ড্যারেন অসবোর্ন। এতে মাকরাম আলী নামের এক ব্যক্তি নিহত হন এবং আহত হন আরও নয় জন।

আদালতের কাঠগড়ায় দাড়িয়ে  অসবোর্ন বলেন, সন্ত্রাসবাদের ঘটনা বেড়ে যাওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন এবং তাই মুসলমানদের লক্ষ্য করে হামলা চালাতে চাইছিলেন। আদালতে তার বিরুদ্ধে খুন এবং খুনের চেষ্টা অভিযোগ আনা হয়েছে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

আদালতে বাদী পক্ষ অভিযোগ করেন, গত ১৯ জুন ড্যারেন অসবোর্ন ভ্যান চালিয়ে লুটন থেকে লন্ডনে আসেন এবং রাত বারোটার দিকে ঐ হামলা চালান। তারাবির নামাজের জন্য ঐ সময়ে জায়গাটি মুসল্লিতে পরিপূর্ণ ছিল।

পুলিশ তার ভ্যান থেকে একটি চিরকুট উদ্ধার করেছে যেখানে মুসলমানদের বিরুদ্ধে নানা ধরনের গালাগাল করা হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ