শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য কাজ করছে ।

রোববার সকালে রাজধানীর সোনারগাও হোটেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাপ্তাইয়ে আধিবাসী কেন্দ্র উদ্বোধন করার সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গত ২০ বছর এই অঞ্চলের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে। এরা আর বঞ্চিত হতে পারে না, অবহেলায় থাকতে পারেন না। চট্টগ্রামের মানুষ উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছে। তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শান্তি চুক্তি বাস্তবায়নে কাজ করছে সরকার। ইতোমধ্যে প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, সারা বিশ্বে অনেক দেশে শান্তি চুক্তি হয়েছে কিন্তু আত্মসমর্পন হয়নি। বাংলাদেশই হয়তো প্রথম দেশ, যে দেশে শান্তি চুক্তি হওয়ার পর অাত্মসমর্পন করে।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা ১৯৯৭ সালের ডিসেম্বরের ২ তারিখে শান্তি চুক্তি করি এবং ১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারিতে খাগড়াছড়ির স্টেডিয়ামে অাত্মসমর্পন অনুষ্ঠান করা হয়। সেখানে শান্তি বাহিনীর প্রায় ১৮’শ সদস্য অস্ত্র জমা দেয়।

এ সময় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাপ্তাইয়ে আধিবাসী কেন্দ্র উদ্বোধন করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ