শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

‘ইজতেমার মাঠে সংবাদ সম্মেলনের খবর ভিত্তিহীন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব ইজতেমায় তাবলিগের চলমান বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের যে খবর প্রকাশ হয়েছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন শুরার একাধিক সদস্য এবং উপদেষ্টা কমিটির সদস্যরা।

আজ সকালে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সম্মেলনের খবরের নিশ্চয়তা যাচাই করতে যোগাযোগ করা হলে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ীর মুহতামিম, তাবলিগের শুরার উপদেষ্টা কমিটির সদস্য এবং যোগাযোগ ও সমন্বয়ের জিম্মাদার আল্লামা মাহমূদুল হাসান আওয়ার ইসলামকে বলেন, তাবলিগের শুরার উপদেষ্টা কমিটি এবং শুরার কোনো সদস্য সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নেয়নি।

সুতরাং ইতোপূর্বে সংবাদ সম্মেলনের যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

ইজতেমার বয়ান ২য় পর্ব; ১ম দিন বাদ ফজর

একই বিষয়ে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ সভাপতি আল্লামা আশরাফ আলী আওয়ার ইসলামকে জানান, ইজতেমার মাঠে কোনো সংবাদ সম্মেলন হবে না। অতি উৎসাহীদের কোনো কাজকে প্রশ্রয়ও দেয়া হবে না। ইজতেমা স্বাভাবিক গতিতে চলছে এবং কোনো বিঘ্নতা ছাড়াই চলবে ইনশাআল্লাহ।

সংবাদ সম্মেলনের বিষয়ে যোগাযোগ করলে প্রকৌশলী মো. মাহফুজ আওয়ার ইসলামকে জানান, আমরা সংবাদ সম্মেলনের ঘোষণা দেইনি। তবে অনেক সাংবাদিক নানা তথ্য জানতে চায় তাদের আমরা আসতে বলেছিলাম।

এর আগে মিডিয়াকে তথ্য দেয়া হয় মুফতি নজরুল ইসলাম আজ দুপুরে সংবাদ সম্মেলন করবেন।

ইজতেমা ময়দানে সংবাদ সম্মেলনের ঘোষণা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ