শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ইসলামি স্কলার ইউসুফ কারজাভির যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

মিশরের প্রখ্যাত ইসলামি স্কলার আল্লামা ইউসুফ আল কারজাভিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মিশরের সামরিক আদালত। খবর আনাদলু সংবাদ সংস্থার।

তার ব্যাপারে মিথ্যা তথ্য প্রচার, হত্যার প্ররোচনা ও সহিংসতার সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

বুধবার মিশরের একটি সামরিক আদালত আটজনকে মৃত্যদণ্ডের আদেশ দেয়। দণ্ডিতদের মধ্যে চারজন অনুপস্থিত ছিলেন। ২০১৫ সালে সহিংস ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাদের অভিযুক্ত করে আদালত।

এ ছাড়া আল-কারজাভিসহ ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তিনিসহ আরও ছয়জনকে এখনো গ্রেফতার করতে সক্ষম হয়নি কর্তৃপক্ষ। যার কারণে তারা আদালতে অনুপস্থিত ছিলেন।

মিশরে জন্মগ্রহণ করলেও আল-কারজাভি দোহা ভিত্তিক ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার (আইইউএমএস) এর প্রধান। বিশ্বের মুসলিম পণ্ডিতদের অন্যতম প্ল্যাটফর্ম এটি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ