বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

জামায়াত নেতার স্ট্যাটাসে লাইক, ঢাবি শিক্ষার্থীকে রাতভর নির্যাতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামায়াত নেতা সেলিম উদ্দিনকে নিয়ে দেওয়া এক পোস্টে লাইক দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে।

নির্যাতনের শিকার মুহাম্মদ মুরাদ বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাকে হলের নিজ কক্ষ থেকে উঠিয়ে নিয়ে ছাত্রলীগের কর্মীরা মারধর করেন বলেন জানা যায়। রাত সাড়ে ৪টার দিকে রক্তাক্ত অবস্থায় বিজয় একাত্তর হলের নিজ কক্ষ থেকে তাকে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে নিয়ে যান।

আহত শিক্ষার্থী মুরাদ গণমাধ্যমকে বলেন, ভুল করে লাইক পড়ে গেছে, তিনি কোনো ধরনের রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত নন।

হল সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ছাত্রলীগের নেতাকর্মীরা শিবির সন্দেহে মুরাদকে হলের ৯০০৮ নম্বর কক্ষ থেকে তুলে নিয়ে যায়। পরে হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেলের ৩০০২ নম্বর রুমে আটক রেখে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট চেক করা হয়। ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি লগ চেক করলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সেলিম উদ্দিনকে নিয়ে দেওয়া পোস্টে মুরাদের লাইক পাওয়া যায়।

২০১৭ সালে বাংলাদেশে যে ১০ বই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আসাদ বলেন, তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বুধবার সন্ধ্যায় ওই শিক্ষার্থীকে তাঁর পরিবারের সদস্যরা এসে নিয়ে যান।

হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেল আহমেদ বলেন, ‘শিবিরের কোনো সংশ্লিষ্টতা পাওয়া না গেলেও সে জামায়াত নেতার পক্ষে লাইক দিয়ে উদ্বুদ্ধ করার কাজে জড়িত। আমি তাঁর মোবাইল ও ল্যাপটপ আমার কাছে রেখেছি। এগুলো প্রক্টর স্যারের কাছে জমা দিয়ে আসব।’

কাল থেকে ইজতেমার দ্বিতীয় পর্ব; অংশ নেবে ১৬ জেলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ