শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

দারুল উলুম দেওবন্দ প্রান্তরে দ্বিতীয় তাজমহল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুবায়ের হানিফ
শিক্ষার্থী

এই মসজিদ একবার দেখার জন্য প্রতিদিন হাজারো মানুষ দেওবন্দ প্রান্তরে ভীড় জমায় ৷ প্রেমসমাধি তাজমহল আর দিল্লির শাহি জামে মসজিদের নান্দনিক প্রতিচ্ছবির যেনো এক অপূর্ব মিলন মসজিদের এই অবকাঠামোটি।  পাথরে পাথরে অভিনব কারুকার্য, নয়া নয়া নকশা দর্শককে দারুণভাবে মুগ্ধ করে।

আমার জীবনে দেখা সেরা মসজিদগুলোর অন্যতম৷ বলছিলাম মাদারে ইলমি দারুল উলুম দেওবন্দের প্রধান মসজিদ “মসজিদে রাশিদ”-এর কথা।

১৯৮৬ সালের ৪ এপ্রিল জুমার নামাযের পর কয়েকজন মহিরুহের হাতে মসজিদটির ভিত্তিস্থাপন হয়। মাওলানা হাকিম আব্দুর রশিদ মাহমুদ, মাওলানা মুফতি মাহমুদ হাসান গাংগুহী.  মাওলানা সাইয়্যেদ আস'আদ মাদানি, মাওলানা ওমর পালনপুরি রহ. বিশেষভাবে উল্লেখযোগ্য৷

এই মসজিদের নামকরণ করা হয় কুতুবুল ইরশাদ মাওলানা রশিদ আহমদ গাংগুহি রহ. এর নামে "মাসজিদে রাশিদ"৷ মাওলানা আব্দুল খালেক মাদরাসি এর তত্ববধানে প্রায় দীর্ঘ ১২ বছর সময় নিয়ে দশ কোটি রুপি ব্যায়ে নান্দনিক এই মসজিদের নির্মাণকাজ শেষ হয় ৷

Related image

প্রেমসমাধি তাজমহল আর দিল্লির শাহি জামে মসজিদের নান্দনিক প্রতিচ্ছবির যেনো এক অপূর্ব মিলন মসজিদের এই অবকাঠামোটি।  পাথরে পাথরে অভিনব কারুকার্য, নয়া নয়া নকশা দর্শককে দারুণভাবে মুগ্ধ করে। অনেকে বলেন, আল্লাহর প্রেমে তৈরি করা তাজমহলের নাম “মসজিদে রশিদ”।

তিনতলা বিশিষ্ট  এই মসজিদে রশিতে প্রবেশের জন্য পাঁচটি গেইট রয়েছে ৷ সাদা সাদা মর্মর ও বেলে পাথরে তৈরি মসজিদটির স্রেফ চত্বরটিই বিশাল জায়গাজুড়ে। প্রায় আট হাজার মানুষ ভেতরের অংশে একযোগে নামায আদায় করতে পারে ৷ বাহিরের অংশসহ মোট ১৮ হাজার মানুষ একযোগে নামায পড়তে পারে৷

তথ্যসূত্রঃ- মুখতাসার তারিখে দারুল উলুম দেওবন্দ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ