শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

আন্তর্জাতিক কেরাত সম্মেলনে অংশ নিতে ঢাকায় আসছেন আল আকসা মসজিদের খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর আয়োজনে আগামী ২৬ জানুয়ারি শুক্রবার বাদ জুমআ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে ১৮তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হবে।

বিশ্ববিখ্যাত কারীদের এ সম্মেলনে বিশেষ আকর্ষণ হলো এতে উপস্থিত হবেন মুসলিম উম্মার প্রথম কিবলা ফিলিস্তিনের জেরুসালেমে অবস্থিত বাইতুল মাকদিস তথা আল আকসা মসজিদের গ্রান্ড ইমাম ও খতিব শাইখ ড. ইক্বরমা সাঈদ আব্দুল্লাহ সাবরী

আয়োজক সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, বরাবরের মতো বিশ্বের সমসাময়িক শ্রেষ্ঠকারীদের নিয়ে আয়োজন করা হবে এবারের আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। অন্যান্য বছরের ন্যায় দুপুর ৩ টা থেকে এ সম্মেলন শুরু হবে।

এতে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সভাপতি শায়খুল ক্বুররা (বাংলাদেশের প্রধান কারী) ক্বারী মুহাম্মাদ ইউসুফ হাফিযাহুল্লাহ।

পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সহ মিসর, ইরান, সিরিয়া, আলজেরিয়া, ভারত, ফিলিস্তিন ও ব্রনাই এর শীর্ষস্থানীয় কারীগণ এতে অংশ গ্রহণ এবং তেলাওয়াত করবেন।

বাংলাদেশি কারীদের মধ্য থেকে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) সহসভাপতি, মা’হাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক শাইখ কারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী সহ দেশবরেণ্য কারীগণ উপস্থিত থেকে ক্বিরাত পরিবেশন করবেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ