শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’

সেই হিজাবি শিশুর পাশে কানাডার প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

কানাডার টরেন্টোতে হিজাব পরার কারণে মুসলিম শিশুর ওপর আক্রমণ চালায় এক দুর্বৃত্ত। খাওলা নোমান নামের ১১ বছরের ওই শিশুর পাশে দাঁড়িয়েছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর ডেইলি মেইল।

প্রধানমন্ত্রী শুক্রবার এক টুইট বার্তায় জানায়, খাওলার ঘটনায় আমার হৃদয় ভেঙে গেছে। আমি খুবই মর্মাহত।

শুক্রবার সকালে কানাডার টরেন্টোয় ওই মুসলিম শিশুর ওপর আক্রমণ চালায় এক দুর্বৃত্ত। নাওলা স্কুল থেকে ফেরার পথে সে কাচি দিয়ে শিশুটির হিজাব কেটে ফেলার চেষ্টা করে। সকাল ৯টার দিকে টরেন্টোর পূর্বে পলিন জনসন স্কুলের কাছে এ ঘটনা ঘটে। ওই সময় শিশুটি স্কুল থেকে ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিল।

টুইটে প্রধানমন্ত্রী বলেন, কানাডা একটি উন্মুক্ত দেশ। এখানে সবাইকে স্বাগত জানানো হয়। খাওয়ার ওপর যে ঘটনা ঘটেছে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

খাওলা নোমান জানায়, ওই ব্যক্তির ভঙ্গি দেখে আমি ভয় পেয়ে যাই। লোকটার আচরণ মোটেও সুবিধার মনে হচ্ছিল না। দুঃখজনক ব্যাপার হলো ওই ব্যক্তি আমার হিজাব দু’বার এসে কেটে নিয়ে গেছে

প্রথম হামলার পর নিরাপত্তার জন্য দুই ভাইবোন অন্য ছেলেমেয়েদের সঙ্গে হাঁটছিল। কিন্তু বাড়ির রাস্তা আলাদা হওয়ায় একটা সময় অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তারা। এর ১০ মিনিটের মধ্যেই হামলাকারী দুর্বৃত্ত আবার ফিরে আসে।

এবারও সে শিশুটির হিজাব কাটার চেষ্টা করে। তখন নোমান চিৎকার দিয়ে ভাইয়ের সঙ্গে দৌড়ে আত্মরক্ষা করে।

নোমানের বর্ণনা অনুযায়ী ওই ব্যক্তির বয়স ২০ বছর হতে পারে। শরীরের গড়নের বর্ণনা শুনে পুলিশের ধারণা, এশিয়ার কোনো ব্যক্তির কাজ হতে পারে সেটা।

এদিকে নোমানের পরিবার বলছে, তাদের মেয়ে কোনোভাবেই স্বাভাবিক হতে পারছে না। বার বার কেবল সেই ঘটনার কথাই বলছে

এদিকে এ ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, হামলাকারীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চির মতো হবে। হামলার সময় তার কালো হুডি ও কালো প্যান্ট পরা ছিল। সূত্র : আল জাজিরা, ডেইলি মেইল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ