শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

তালেবানের সঙ্গে গোপন বৈঠকে আফগান সরকার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

আফগান সরকারের কর্মকর্তারা তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে তালেবান প্রতিনিধিদের সঙ্গে এক বেসরকারি সাক্ষাতে মিলিত হয়েছেন। এতে নিরাপত্তা ইস্যুতে নতুন পথ তৈরির বিষয়ে আলোচনা হয়। খবর ডন উর্দুর।

ভয়েস অব আমেরিকা ও একাধিক বার্তা সংস্থার দাবি, তুর্কি সরকারের সহযোগিতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রিপোর্টে বলা হয়, বৈঠকে কাতারে প্রতিষ্ঠিত তালেবান দপ্তরের কর্মকর্তা এবং আফগানিস্তান ইসলামিক পার্টির নেতৃবৃন্দসহ বিভিন্ন সশস্ত্র গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

আফগান ইসলামিক পার্টির মুখপাত্র মুহাম্মদ নাদের সংগঠনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিতির খবর স্বীকার করেছেন। তবে তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ নিজ সংগঠনের পক্ষ থেকে ইস্তাম্বুলে বৈঠকে অংশগ্রহণের খবর প্রত্যাখ্যান করেছেন।

এই বৈঠকের ব্যাপারে আফগান সরকারের পক্ষ থেকেও কোনো সরকারি বিবৃতি প্রদান করা হয়নি।

ইস্তাম্বুলে এই বৈঠক এমন সময় অনুষ্ঠিত হওয়ার খবর এলো যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি আফগান কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধকবলিত দেশে নিরাপত্তা ও রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা করতে কাবুল পৌঁছেছেন।

মিডিয়ায় এমন খবরও ছড়িয়ে পড়েছে যে তুরস্ক সরকার তালেবানকে নিজ দেশে রাজনৈতিক দফতর খুলতে বলেছে। সূত্র : ডন, পরিবর্তন ডটকম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ