শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ

একদিনে আওয়ার ইসলাম পড়লেন ৪ লাখ ১৭ হাজার পাঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান
নির্বাহী সম্পাদক

অনলাইন পত্রিকা জগতে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। প্রতিদিন দেড় থেকে দুই লক্ষ পাঠক পড়ছেন আওয়ার ইসলাম। আর বিশেষ বিশেষ দিনে তা বেড়ে ওঠে যায় ৩ থেকে ৪ লাখে।

দেশ, স্বাধীনতা-স্বার্বভৌমত্ব ও ইসলাম বিষয়ে কাজের অঙ্গীকার নিয়ে ২০১৬ সালের ৮ জুন যাত্রা শুরু করে আওয়ার ইসলাম। মাত্র দেড় বছরে যেভাবে পাঠকপ্রিয়তা পেয়েছে আওয়ার ইসলাম এটি শুধু আমাদের নয় অবাক করেছে বোদ্ধামহলকেও।

গত ১০ জানুয়ারি ourislam24.com ও ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল মিলিয়ে ভিজিট করেছেন ৪,১৭,৮৭২ (চার লক্ষ সতের হাজার আটশ বাহাত্তর) জন। গুগল এনালেটিক্সের হিসাব অনুযায়ী ৫৭টি দেশ থেকে এ দিন আওয়ার ইসলাম ভিজিট করা হয়েছে।

আমরা আওয়ার ইসলামের অ অগ্রযাত্রায় গভীরভাবে স্মরণ করি যারা শুরু থেকে আমাদের নানারকম সহযোগিতা করে সঙ্গে আছেন। স্মরণ করি পাঠক ও শুভাকাঙ্ক্ষিদের যারা রাতদিন আমাদের সঙ্গে থেকে এর অগ্রযাত্রায় শরিক থাকেন।

আশা করছি আমাদের এ কষ্টযাত্রায় আপনাকে সব সময় পাশে পাবো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ