শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ইজতেমায় অংশ নিচ্ছেন না মাওলানা সাদ কান্ধলভি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেষ পর্যন্ত দিল্লির নিজামুদ্দিন মারকাজের মুরব্বি ও জিম্মাদার মাওলানা সাদ কান্ধলভি এবারের ইজতেমায় অংশ নিবেন না বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ তথ্য মিডিয়াকে জানিয়েছেন।

এর আগে গতকাল মাওলানা সাদের ঢাকায় আসাকে কেন্দ্র করে সারাদিন বিক্ষোভ হয়। আলেম উলামা ও তাবলিগের বহু সাথী ইজতেমায় সাদের আসার বিপক্ষে অবস্থান নেন ঢাকার বিভিন্ন অংশে। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয় ঢাকার বিমানবন্দর, যাত্রাবাড়ী, মাওয়াসহ বেশ কয়েকটি পয়েন্টে। যার প্রেক্ষিতে মাওলানা সাদ এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে জানা গেছে।

গতকাল দুপুর ১২টার পর মাওলানা সাদ ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছান। এর আগে সকাল থেকেই সেখানে তার বিরোধিতায় বিক্ষোভ ও প্রতিবাদ হতে থাকে।

এ প্রতিবাদের মধ্য দিয়েই মাওলানা সাদকে পুলিশি নিরাপত্তায় কাকরাইল মারকাজ মসজিদে নিয়ে যাওয়া হয়। এখনো তিনি কাকরাইলেই অবস্থান করছেন।

ইনস্টল করুন হাজারও বয়ানের দরকারি অ্যাপ ইসলামী যিন্দেগী

এর আগে তিনি এবারের ইজতেমায় অংশ নিতে পারবেন কিনা এ নিয়ে সরকার, আলেম ওলামা ও তাবলিগের মুরব্বিদের নিয়ে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়। একটি প্রতিনিধি দলকে ভারতেও পাঠানো হয় নিজামুদ্দিন ও দারুল উলুম দেওবন্দের অবস্থান জানতে।

অবস্থা পর্যবেক্ষণ করে সবার সম্মিলিত সিদ্ধান্ত হয় মাওলানা সাদ এবারের ইজতেমায় অংশ না নিয়ে তার প্রতিনিধি প্রেরণ করবেন। গত ৭ জানুয়ারি যাত্রাবাড়ী মাদরাসার বেঠকে সে সিদ্ধান্তে সমর্থন দেন ১৩ জন। আর ৭জন তার আসার ওপর মত দেন।

উল্লেখ্য, কাল থেকে তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে। এতে অংশ নিতে হাজারও মুসল্লি চলে এসেছেন। ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ১৯ জানুয়ারি।

মাওলানা সাদ ইস্যুতে একাত্তর জার্নালে বিশেষ টকশো (ভিডিও)

মশওয়ারা, অন্যের পরামর্শ শোনা নিয়ে যা বলতেন মাওলানা সাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ