শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ বাংলাদেশী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম, ডেস্ক : সৌদি আরবের জিজান প্রদেশে সড়ক দুর্ঘটনায় ৯ জন বাংলাদেশী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত আটজন। নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে।

তারা হলেন- সিরাজগঞ্জের দুলাল, কিশোরগঞ্জের জসিম, টাঙ্গাইলের সাইফুর রহমান, নরসিংদীর আমীর হুসাইন ও ইদন এবং নারায়গঞ্জের মতিউর রহমান।

সৌদিতে কর্মরত একজন বাংলাদেশী জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতরা সবাই স্থানীয় ফাহাদ কোম্পানিতে ক্লিনার পদে কর্মরত ছিলেন। শুক্রবার তারা একটি পিকাআপ ভ্যানে করে কাজের যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আটজন ও হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা গেছেন।

নিহততের সবাই বাংলাদেশী। সাপ্তাহিক ছুটির দিন হওয়া এব্যাপারে বাংলাদেশি দূতাবাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ