বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ইহুদিদের কাছে যিশু খ্রিস্টের জন্মভূমি বিক্রি করলো খ্রিস্টান চার্চ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

যিশু খ্রিস্টের জন্মভূমিখ্যাত বেথেলহেমের ভূমি ইহুদিদের নিকট বিক্রি করে সমালোচনার মুখে পড়েছে গ্রিক অর্থোডক্স চার্চ।

গতকাল ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংক সফরের সময় স্থানীয় খ্রিস্টানদের প্রতিবাদের মুখোমুখী হন গ্রিক অর্থোডক্স চার্চের প্যাটরিচ ৩য় থিওফিল।

প্রতিবাদকারীরা তার গাড়ি বহরে পাথর ও বোতল নিক্ষেপ করে এবং চিৎকার করে বলতে থাকে সন্ত্রাস সন্ত্রাস।

তবে ফিলিস্তিনের নিরাপত্তা রক্ষীরা তাদের সরিয়ে দেয়।

ফিলিস্তিনের বেথেলহেমের উল্লেখ্যযোগ্য পরিমাণ জমির মালিকানা রয়েছে গ্রিক অর্থোডক্স চার্চের হাতে।  সাম্প্রতিক সময়ে তাদের মালিকানাধীন ভূমি লিজ দেয়ার ঘোষণা দেয়।

এরপর থেকে ইসরাইল ও ফিলিস্তিন উভয় পক্ষ তা লাভের চেষ্টা করে।  কিন্তু সম্প্রতি ইসরাইল প্রকাশ করেছে গ্রিক চার্চ তাদেরকে ৯৯ বছরের জন্য পবিত্র ভূমির লিজ প্রদান করেছে।  এতে ক্ষুব্ধ হয়েছে স্থানীয় খ্রিস্টানসহ সারা পৃথিবীর শান্তিকামী মানুষ।

তারা বলছে, পবিত্র ভূমি বিক্রির জন্য নয়।

অন্যদিকে ফিলিস্তিন ও জর্ডান ভূমি লিজ দেয়ার সিন্ধান্তকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে।  তারা বলেছে, পবিত্র ভূমিতে সন্ত্রাসীর অবস্থান মেনে নেয়া হবে না।

সূত্র : ইন্ডিপেনডেন্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ