বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মুসলিম নারীদের জন্য টাইটফিট বোরকা, পোশাক পরা জায়েজ নেই : দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: মুসলিম বিশ্বের অন্যতম দীনি মারকায ভারতের দারুল উলুম দেওবন্দ মুসলিম নারীদের জন্য টাইটফিট, রঙ চড়া বোরকা এবং চমকদার পোশাক পরা ইসলামসিদ্ধ নয় এবং তা পরিধান করাও জায়েয নয় বলে মতামত দিয়েছে।

বলা হয়েছে, ইসলাম নারীদের যথা সম্ভব ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দেয়। আর যখন প্রয়োজনে ঘরের বাইরে যাবে তখন পূর্ণ পর্দাবৃত হয়ে বের হবে।  এবং এক্ষেত্রে ঢিলেঢালা ও সাধারণ পোশাক পরা। এমন কোন বোরকা বা পোশাক না পরা যা  পুরুষদেরকে আকৃষ্ট করে থাকে।

দেওবন্দের দারুল ইফতায় এক প্রশ্নের জবাবে ওই কথা বলা হয়। অবশ্য এব্যাপারে এখনো পর্যন্ত কোন প্রেস নোটিশ জারি করা হয় নি।

এদিকে ফতোয়া প্রকশের পর অন্য দেওবন্দি উলামায়ে কেরাম দেওবন্দের এই ফতোয়াকে জোরদার সমর্থন জানিয়েছেন।

কিন্তু প্রশ্নকারী কর্তৃক ফতোয়াটি সোশ্যাল মিডিয়ায় আসার পর ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষত উগ্র হিন্দু সংগঠন আরএসএস এবং মুসলিম বিরোধি অন্যান্য সংগঠন দেওবন্দের কড়া সমালোচনা করে। শুধু তাই নয়, এই ফতোয়াকে নারী স্বাধীনতা বিরোধি ও নারী অধিকারে হস্তক্ষেপ উাল্লেখ করে ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও হুমকি দেয়।

অপর দিকে গণমাধ্যমে দেয়া এক সক্ষাতকারে উলামায়ে কেরাম বলেছেন, দেওবন্দ যে ফতোয়া জারি করেছে তা সঠিক। তবে এটা মানা না মানা ব্যক্তিগত ব্যাপার। ফতোয়া কোন আদেশ নয়। বরং প্রশ্নকৃত বিষয়ে ইসলামি শরিয়তের আলোকে জবাব প্রদান।

নিউজ ১৮ উর্দু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ