বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

তিন তালাক বিল নিয়ে তীব্র প্রতিক্রিয়া মমতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিন তালাক নিয়ে নীরবতা ভাঙল তৃণমূল কংগ্রেস৷ আর সেই নীরবতা ভাঙলেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রত্যাশিতভাবেই তিনি কংগ্রেসের সুরে সুর মিলিয়েছেন৷ তিন তালাক বিরোধী বিল নিয়ে সমালোচনা করেছেন বিজেপির৷

বুধবার বীরভূমের আহমেদপুরে প্রশাসনিক জনসভা ছিল৷ ওই জনসভায় বক্তৃতা করতে গিয়ে একাধিক ইস্যুতে এদিন বিজেপির সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই তালিকায় কেন্দ্রীয় সরকারের তিন তালাক বিরোধী বিলও ছিল৷

মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানিয়েছেন, তিন তালাকের পক্ষে তাঁরা নন৷ এই প্রথা চলা উচিত নয় বলেই তিনি মনে করেন৷ কিন্তু এই প্রথা বন্ধ করতে গিয়ে কেন্দ্রীয় সরকার মহিলাদের বিপদ বাড়াচ্ছেন বলে তিনি অভিযোগ করেন৷

প্রসঙ্গত, কয়েকমাস আগেই সুপ্রিম কোর্ট তাৎক্ষণিক তিন তালাককে অবৈধ বলে ঘোষণা করেছে৷ তার পর এ নিয়ে একটি বিল তৈরি করেছে কেন্দ্রীয় সরকার৷ সেই বিল গত বৃহস্পতিবার পাস হয়ে গিয়েছে লোকসভায়৷ সেদিন তৃণমূলের সাংসদদের কোনও ভূমিকা ছিল না৷ পুরোদিনই তাঁরা নীরব ছিলেন৷ বিতর্কেও অংশগ্রহণও করেননি৷

লোকসভায় পাস হওয়ার পর মোদী সরকারকে এবার রাজ্যসভায় পাস করাতে হবে তাৎক্ষণিক তিন তালাক বিরোধী ওই বিল৷ মঙ্গলবার বিল পেশ করার কথা থাকলেও তা হয়নি৷ বুধবার তা পেশ হয়৷ তবে বিরোধীদের হইহট্টগোলে আলোচনা হয়নি৷ মুলতুবি হয়ে যায় অধিবেশন৷

কেন্দ্রের আনা বিলে তিন তালাকের ঘটনায় অভিযুক্ত স্বামীর তিন বছরের কারাদণ্ডের ব্যবস্থা করা হচ্ছে৷ কংগ্রেস-সহ বিরোধীরা কেন্দ্রের তৈরি বিলের ওই অংশ নিয়ে আপত্তি তুলেছে৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও সেই প্রসঙ্গ উঠে এসেছে৷ তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার ভুল বিল নিয়ে এসেছে৷ এতে মহিলারা আরও বিপদে পড়বেন৷

তবে তৃণমূল কংগ্রেস মহিলাদের পক্ষে সেকথাও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর বক্তৃতায় উল্লেখ করেছেন৷ সংসদে তৃণমূলের মহিলা সাংসদের সংখ্যা বেশি৷ পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েতে মহিলাদের জন্য সংরক্ষণের বিষয়টিও তিনি তুলে ধরেন৷

এখন দেখার এই পরিস্থিতিতে তাঁর দলের সাংসদরা আগামিকাল সংসদের উচ্চকক্ষে কী অবস্থান নেন। খবর কলকাতা ২৪।

এসএস/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ