শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ

জার্মান সরকার গড়ে তুলছে অত্যাধুনিক আরব তথ্যভাণ্ডার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

জার্মানির স্যাক্সন একাডেমি অব সায়েন্স আরবি ভাষায় লিখিত বই, পাণ্ডুলিপি ও মুসলিম বিশ্ব সংক্রান্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে তারা কার্যক্রম শুরু করেছে। তারা শিক্ষা ও গবেষণা কার্যক্রমের জন্য দুর্লভ ও মূল ডকুমেন্টস জমা দেয়ার অনুরোধ করেছে।

জার্মানির লিপজিগে অবস্থিত সায়েন্স একাডেমি একটি ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এ তথ্যভাণ্ডার গড়ে তুলবে। তারা প্লাটফর্মের নাম দিয়েছে আরব লাইব্রেরি।

স্যাক্সন একাডেমির আশা তারা কয়েক মিলিয়ন ডকুমেন্টস একত্র করতে পারবে। ২০৩৬ সাল পর্যন্ত ডকুমেন্ট সংগ্রহের কাজ চলবে। এরপর সময় সীমা বাড়ানোরও সম্ভাবনা আছে।


দ্য ইউনিভার্সিটি অব লিপজিগ

এ কাজের জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৯ মিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ এ অর্থের যোগান দিবে।

লিপজিগ ইউনিবার্সিটির অ্যারাবিক এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. ফ্রিনা কালিমের নেতৃত্ব তথ্যভাণ্ডারটি গড়ে তোলা হবে।

তিনি বলেন, আরব সাহিত্য চৌদ্দশত বছরেরও পুরাতন। আরব-ইসলামিক সভ্যতা অত্যন্ত সমৃদ্ধ, মূল্যবান এবং অন্যদের থেকে ভিন্ন। এ প্রকল্প বিজ্ঞানী ও সাধারণ গবেষকদের অনেক উপকারে আসবে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ