শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

নওমুসলিমা মেয়ের আচরণে মুগ্ধ হয়ে একই পরিবারের ৬ জনের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণকারী নওমুসলিমা মেয়ের আচরণে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে পরিবারে বাকী ৬ সদস্য।

গত সোমবার সিলেটের ওসমানিনগর উপজেলায় এমন অভুতপূর্ব ঘটনার অবতারনা হয়।

ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নের সাদিপুর গ্রামের রাধীকা রায় (৯০) এর দুই মেয়ে জোসনা ও মরিয়ম ২০০৪ সালের ২৫ জানুয়ারী ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইসলাম ধর্ম গ্রহণ করার পর তারা উভয়েই পিতা-মাতার সম্পর্কচ্ছেদ না করে নিজেদের আড়াল করেননি।

স্বামীর সংসারে থেকেও জোসনা ও মরিয়ম নিয়মিত যোগাযোগ রেখেছেন পিতা-মাতা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে।

নিয়মিত যোগাযোগ, সম্পর্ক রক্ষা করে চলা এবং সুন্দর আচরণে মুগ্ধ হয়ে অবশেষে রাধিকা রায় সহ মুসলমান হলেন পরিবারে ৬ সদস্য।

মুসলিম হওয়া একই পরিবারের ৬ সদস্য হলেন, রাধীকা রায় (৯০) (বর্তমান নাম আব্দুল্লাহ মোহাম্মদ), রাধীকা রায়ের স্ত্রী সিন্দু রানী রায় (৭৫) (বর্তমান নাম খাদিজাতুল কুবরা)।

রাধীকা রায়ের পুত্র নিথিশ রায় (৩৪) (বর্তমান নাম আব্দুল্লাহ ওমর), নিথিশ রায়ের স্ত্রী ঝুমা রাণী রায় (৩৩) (বর্তমান নাম উম্মে কুলসুম), নিথিশ রায়ের দুই পুত্র সজীব রায় (১০) (বর্তমান নাম আব্দুল্লাহ জায়েদ) ও সূর্য রায় (৪) (বর্তমান নাম আব্দুল্লাহ উবাইদ)।

জানা যায়, গত সোমবার ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে তারা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ