শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ

ওমর ইবনে আব্দুল আযিয রহ.এর তিনটি মূল্যবান উপদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রা. এর দৌহিত্র। ইসলামের ইতিহাসে তার ন্যায়-নিষ্ঠতা ও খোদাভীরুতার কথা আজো স্বার্ণাক্ষরে লেখা রয়েছে। তিনি আর কেউ, তিনি ওমর ইবনে আব্দুল আযিয রহ.।

ইসলামী সালতানাতের ইতিহাসে আত্মসংযমী, ন্যায়-পরায়ন ও মিতব্যায়ী শাসক হিসেবে ওমর ইবনে আব্দুল আযিয রহ. ছিলেন অন্যন্য ব্যক্তিত্ব।

খলিফা হওয়ার পর তিনি  বিভিন্ন সময়ে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন। তাতে তিনি  মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ নসীহত বা উপদেশ প্রদান করেন। নিম্নে তার তিনটি মূল্যবান উপদেশ উল্লেখ্য করা হলো।

১. জেনে রাখুন, আমি আপনাদের মাঝে শ্রেষ্ঠ নই; বরং আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। তবে পার্ধক্য হচ্ছে আল্লাহ আমার উপর এক গুরু দায়িত্ব অর্পন করেছেন।

২. হে সন্তানেরা, তোমরা প্রচুর অর্থবিত্তের ্মালিক হয়ে তোমাদের বাবা জাহান্নামে যাওয়ার চেয়ে অভাব-অনটনে থেকে জান্নাতে যাওয়া আমার কাছে অধিক পছন্দের।

৩. আমার চিঠি পাওয়ার পর পুরো শহরকে ন্যায় ও ইনসাপের চাদরে ঢেকে দিবে। আর প্রত্যেক অলিগলি জুলুম-নির্যাতনমুক্ত রাখবে। মূলত এটাই নগরীর প্রকৃত সস্কার কাজ। তথ্যসুত্র: মাদানী কুতুবখানা প্রকাশিত  ‘গল্পে গল্পে ওমর ইবনে আব্দুল আযিয রহ.’ বইয়ের মুখবন্ধ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ