বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠালো পাক-পররাষ্ট্র মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

এক সময়ের ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে তর্কযুদ্ধ এখন নিয়ম হয়ে দাড়িয়েছে। পারস্পারিক দোষারোপ ও সন্দেহের প্রকাশ করছে প্রায়।

কিন্তু এবার তাতে নতুন মাত্রা দিলো পাকিস্তান। সেদেশে  নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হেলকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে পাকিস্তানের বিরুদ্ধে ‘মিথ্যা ও শঠতা’র অভিযোগ আনার প্রতিবাদে তাকে তলব করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল সোমবার রাত ৯টার সময় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।

পাকিস্তানের পক্ষ থেকে ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি এ বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তাহমিনা জানুজা।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তপ্ত সম্পর্কের প্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ আব্বাসি মঙ্গলবার (২ জানুয়ারি) মন্ত্রিসভা ও বুধবার (৩ জানুয়ারি) জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন।

সূত্র : ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ