বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময়

দক্ষিণ সুদানে শান্তি মিশনের নতুন কমান্ডার বাংলাদেশের ব্রি. জেনারেল মোহাম্মদ মাসুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে অসামান্য অবদান রাখছে বাংলাদেশ। বিভিন্ন সময়ে এ অবদানের পুরস্কারও পেয়েছে তারা। এবার তার সাথে যুক্ত হলো আরেকটি পালক।

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তি মিশনের নতুন কমান্ডার হলেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসুম।

দক্ষিণ সুদানের জংলেই এর বোর ভিত্তিক সেক্টর ইস্ট বা পূর্ব সেক্টর এর কমান্ডার হয়েছেন তিনি। তার আগে ওই দায়িত্বে ছিলেন ভারতের সেনা কর্মকর্তা জেনারেল করনবীর সিং ব্রার।

দায়িত্ব গ্রহণের পর জংলেই প্রদেশের গভর্নর ফিলিপ আগুয়ের তাকে স্বাগত জানিয়েছেন। এসময় ফিলিপ আগুয়ের তার দেশে জাতিসংঘ মিশন কর্তৃক রাস্তাঘাট নির্মাণ প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।

সেক্টর ইস্ট দক্ষিণ সুদানে টেকসই শান্তি স্থাপন এবং মানবিক সহায়তা প্রদানে কাজ করে যাচ্ছে।

এছাড়া উন্নত রাস্তাঘাট এবং বিমান টহলের মাধ্যমে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ২৬ বছরের সামরিক অভিজ্ঞতা সম্পন্ন ব্রিগেডিয়ার জেনারেল মাসুম দক্ষিণ সুদানে যাওয়ার আগে বাংলাদেশের দক্ষিণ পূর্ব বর্ডার গার্ড অঞ্চল এর কমান্ডার ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ