শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ

শিক্ষার্থীদের মান-উন্নয়নে যত্নশীল হওয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: শনিবার বেলা ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশকালে   শিক্ষার্থীদের মান-উন্নয়নে শিক্ষকদের আরও বেশি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডগুলোর প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল তুলে দেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মান-উন্নয়নের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা তো ফেল করবে না, কারণ তাদের যথেষ্ট মেধা রয়েছে। সেই মেধার বিকাশ ঘটাতে হবে।’

এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের হার ৮৩.৬৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯১ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ