বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময়

আসামে বিতর্কিত নাগরিক আইনের খসড়া প্রকাশ : দাঙ্গার আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) প্রথম খসড়া প্রকাশকে কেন্দ্র করে গোলমাল হতে পারে, এই আশঙ্কায় অসম সরকার সেনাবাহিনীকে আগাম সতর্ক করে রাখল। সরকারি সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি খারাপ হলে যাতে সঙ্গে সঙ্গেই সেনাবাহিনীর সাহায্য পাওয়া যায়, তার জন্যই এই আগাম ব্যবস্থা।

এরই পাশাপাশি, রাজ্যে ২২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন স্পর্শ কাতর এলাকায় মোতায়েন করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দাদেরও বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর প্রথম খসড়াটি প্রকাশ করা হবে।

প্রথম খসড়ায় বেশ কিছু ‘সন্দেহজনক নাগরিক’-এর নাম বাদ পড়বে। এনআরসিতে নাম তোলার জন্য অসমে ৩ কোটি ২৮ লক্ষ মানুষ আবেদন করেছেন। এর মধ্যে দু’কোটি আবেদন যাচাই করে প্রথম খসড়াটি প্রকাশ করা হচ্ছে।

বাকি আবেদন যাচাই করা এখনও সম্ভব হয়নি বলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চেয়েছিল। কিন্তু শীর্ষ আদালত জানায়, ৩১ ডিসেম্বরের মধ্যে প্রথম খসড়া প্রকাশ করতে হবে। বাকি আবেদন যাচাই করে পরবর্তী পর্যায়ে দ্বিতীয়, প্রয়োজনে তৃতীয় খসড়া প্রকাশ করা হোক। আপাতত প্রশ্ন, এই দু’কোটি মানুষের মধ্যে কত জনের নাম তালিকায় উঠবে, আর কত জনের নাম বাদ যাবে তা নিয়েই।

যদিও রাজ্য সরকারের তরফে বার বার বলা হচ্ছে, যাঁদের নাম বাদ পড়বে তাঁরা আবার আবেদন করার সুযোগ পাবেন। আজও মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল একই কথা জানিয়েছেন। রাজ্যবাসীর কাছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আবেদন জানিয়েছেন তিনি।

গত সপ্তাহেই এনআরসিকে ঘিরে রাজ্যের সার্বিক পরিস্থিতি যাচাই করতে গুয়াহাটিতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা। মুখ্যমন্ত্রী-সহ তিনি বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করেন। নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখেন।

আনন্দবাজার পত্রিকা

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ