বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী

গ্রামে থাকতে ইচ্ছে না করলে চাকরি ছেড়ে দিন, ডাক্তারদের হুশিয়ার করে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কমিউনিটি ক্লিনিকের জন্য ট্রাস্ট গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকের জন্য ট্রাস্ট গঠন করা হবে যাতে কেউ ইচ্ছে করলেই এটি আর বন্ধ করতে না পারে।
বৃহস্পতিবার গণভবনে বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি ট্রাস্ট গঠনের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যতেও জনগণ উন্নত স্বাস্থ্যসেবা পাবে।
তিনি আরও বলেন, এখন ডাক্তাররা নিয়োগ পাওয়ার পর মফস্বলে পোস্টিং হলেই ঢাকায় চলে আসেন। এভাবে চলে আসার ইচ্ছা থাকলে তাদের চাকরি ছেড়ে ঢাকার প্রাইভেট ক্লিনিকে চাকরি নেয়ার পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অনেক শিক্ষার্থী এখন পড়াশোনা করছেন। প্রয়োজনে তাদের নিয়োগ নেওয়া হবে। তারা এসে প্রত্যন্ত এলাকায় চিকিৎসা দেবে। আমরা তাদের নিয়োগ দেব।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ