বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

এবার ফিলিস্তিনি সেই কিশোরীর টুইটার একাউন্টও ডিলিট করা হলো!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মাঈন উদ্দিন
আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইল সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তারকৃত ফিলিস্তিনি কিশোরি আহাদ তামিমির টুইটার একাউন্ট ডিলিট করে দেয়া হয়েছে। বিষয়টি পরিষ্কার নয় যে টুইটার কর্তৃপক্ষ তার একাউন্ট অকার্যকর করে দিয়েছে কিনা। তবে তামিমির একজন আত্মীয় দাবি করেছে যে ইহুদিদের অভিযোগের কারণে টুইটার কর্তৃপক্ষ তামিমির একাউন্ট ব্লক করে দিয়েছে ।

এদিকে এখনো পর্যন্ত টুইটার কোন ব্যাখ্যা বা নোটিশ প্রকাশ করেনি।

ইসরাইলের কোর্ট তামিমির ডিটেনশনকে সোমবার পর্যন্ত বৃদ্ধি করে। সবাই তামিমির জীবন নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। এমনকি খোদ ইসরাইলি শিক্ষা মন্ত্রী নাফতালি বেনেট বলেছে ‘তামিমির জীবন প্রিজন সেলে নিঃশেষ হয়ে যাবে।’

আনাদুলু এজেন্সির (এএ) সঙ্গে কথা বলার সময় তামিমির বাবা বাসেম তামিমি বলেন,  ইসরাইলি প্রসিকিউটরের আর্জি মেনে নিয়ে অফার মিলিটারি কোর্ট তার মেয়ের ডিটেনশন সোমবার পর্যন্ত বর্ধিত করে। তিনি বলেন ‘তাকে আমার সঙ্গে কথা বলতে দেয়া হয়নি।

তিনি  আরও বলেন,  শুনানির পর তার মেয়েকে উত্তর ইসরাইলের হাশারাউন জেলখানায় পাঠানো হয়েছে। তামিমির বাবার বরাত অনুযায়ী, তামিমির মায়ের ডিটেনশন বৃদ্ধি করার জন্য বৃহস্পতিবার কোর্টে হাজির করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি জেরুসালেম ইস্যুতে ইসরাইলি সেনার গালে চড় মেরে আলোচনায় উঠে আসা ১৬ বছরের ফিলিস্তিন কিশোরী আহেদ আত তামিমিকে নিয়ে তোলপাড় এখনো থামেনি। সোস্যাল মিডিয়া থেকে শুরু করে ব্রিটিশ মন্ত্রণালয় পর্যন্ত তামিমির চর্চা এখনো বহাল তবিয়তে। তামিমির গ্রেফতারের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রবিবাদ শুরু হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ