বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী

আজ বেফাকের শুরার বৈঠক, বাড়তে পারে কমিটির পরিধি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কাওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বোফাকের) শুরার জরুরি পরামর্শ সভা।

রাজধানী যাত্রাবাড়ীর কাজলায় অবস্থিত বেফাকের নিজস্ব কার্যালয়ে বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে সুরার ১৫১জন সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে গতকাল আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস।

তিনি আওয়ার ইসলামকে জানান বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিশেষ করে বেফাকের অন্তর্ভুক্ত মাদরাসার সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে পরিচালনা কমিটির পরিধি বৃদ্ধি করার বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা হবে।

এছাড়াও একাধিক খাস কমিটির বিভিন্ন সিদ্ধান্তের অনুমোদন এবং আমেলার বিভিন্ন বিষয়ের সিদ্ধান্তের অনুমোদন হতে পারে।

মাওলানা আব্দুল কুদ্দুস আরো জানান, বেফাকের বর্তমান কমিটির মেয়াদও শেষ হয়ে গেছে চলমান কমিটি মেয়াদ বৃদ্ধিসহ কাউন্সিলের বিষয়েও আলোচনা হতে পারে।

তিনি সকাল ৯টায় নির্ধারিত সময়ে শুরার সম্মানিত সদস্যবৃন্দকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ